বড় ভাকৈর ইউনিয়নে ১২টি পূজামণ্ডপে বিএনপি নেতা শাহীদের চাল-ডাল বিতরণ
নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের ১২টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপে নিজ অর্থায়নে চাল ও ডাল বিতরণ করেছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শাহীদ আহমেদ তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, ছাত্র-বিষয়ক সম্পাদক আলমগীর মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন মহালদার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা।
শাহীদ আহমেদ তালুকদার বলেন, নিজের উদ্যোগে ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে বারোটি পূজামণ্ডপে চাল ও ডাল উপহার হিসেবে পৌঁছে দিয়েছি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।







