বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
মৌলভীবাজারের বড়লেখায় উত্তর ডিমাই সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার উত্তর ডিমাই এলাকার ইউনিয়ন মিশন নামক স্থানে বিওসিটিলা বিওপির টহলদল অভিযান চালিয়ে এ ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনস্ত সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় মাদকবিরোধী প্রতিরোধের বিশেষ অভিযানে বিওসিটিলা বিওপির টহল কমান্ডার নায়েক নুরুল আনোয়ারের নেতৃত্বে সীমান্ত পিলার ১৩৮৫ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মিশন নামক স্থান হতে ভারতীয় ৭২ বোতল মদ মালিক বিহীন অবস্থায় জব্দ করা হয়। মদের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, অভিযানে জব্দকৃত ভারতীয় মদের ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।






