বর্ণাঢ্য আয়োজনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক সম্পন্ন
লন্ডনে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠান, সম্মাননা প্রদান, শিক্ষাবৃত্তি বিতরণ এবং সেমিনার অনুষ্ঠিত হয়। রবিরার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্বলন্ডনের কমার্শিয়াল রোডস্ত বাংলাদেশ একাডেমিতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার অব দ্য স্কটিশ পার্লামেন্ট ফয়ছল চৌধুরী, এমবিই ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাহানারা নাসের, ক্রয়ডন কাউন্সিলের ডিসি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।
অতিথিবৃন্দ রিপোর্টার্স ইউনিটির ২ জন সদস্যের সারা বছর গণমাধ্যমে প্রকাশিত ফিচার, প্রবন্ধ, আর্টিকেল ও প্রতিবেদন লেখায় বিশেষ অবদানের জন্য বিচারক প্যানেলের রায়ে সেরা বিবেচনায় ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড; ‘বেস্ট ফিচার রাইটার অব দা ইয়ার এবং ‘বেস্ট রিপোর্টার অব দা ইয়ার’ সম্মানে ভূষিত হওয়া গুণী গণমাধ্যম কর্মী ও গবেষকদের হাতে সম্মাননা তুলে দেন।
ইউকেবিআরইউ ‘বেস্ট ফিচার রাইটার অব দা ইয়ার’ (২০২৫) সম্মাননা পেয়েছেন সংগঠনের সদস্য, কলামিস্ট, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান।
ইউকেবিআরইউ বেস্ট ইনবেস্টিগেটিভ রিপোর্টার অব দ্যা ইয়ার (২০২৫) সম্মাননা পেয়েছেন সংগঠনের সদস্য,বেলাল আহমদ বকুল (একাত্তরের কথা, ইউকে বাংলা গার্ডিয়ান)।
‘বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা ও এআই এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, এনজেলা রাসকিন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ডক্টর অসীম চক্রবর্তী। অতিথিবৃন্দ ম্যাগাজিন অভিযাত্রা’র মোড়ক উন্মেচন করেন এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাশ পাশা, গবেষক ফারুক আহমেদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাবেক স্পিকার আহবাব হোসেন, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমদ, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, সাংবাদিক কামাল মেহেদী, পলিটিকা নিউজের সম্পাদক তানভীর আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাবেক ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমেদ, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান শাহীন, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসেন, শিক্ষক শাহ আবু নাসের সাজন, কবি মাশুক ইবনে আনিস, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, আলোকচিত্রশিল্পী জি আর সোহেল, কমিউনিটি একিটিভিস্ট পারভেজ কোরেশী বিইএম, গীতিকার জাহাঙ্গীর রানা, শহীদুর রহমান, সুরমা সেন্টারের জালাল আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুন খানম, এস কে এম আশরাফুল হুদা, সহ-সভাপতি সাহেদা রহমান, ট্রেজারার মির্জা আবুল কাসেম, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মিরু, জুবায়ের আহমদ, সাবেক সহসভাপতি জামাল আহমদ খান, সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, দিলু চৌধুরী প্রমুখ।






