চাঁদাবাজি, দখল বানিজ্য কেউ করতে পারবে না: এমপি কামরুল
শুল্ক বন্দর ও পর্যটন সমৃদ্ধ তাহিরপুর উপজেলা অবহেলিত ছিলো দীর্ঘদিন ধরে, আর বঞ্চিত হতে দিবো না। এই উপজেলা একটি মডেল উপজেলার পরিনত করবেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, জনগনের সেবক হয়ে কাজ করতে চাই। কারন তারাই আমাকে এমপি নির্বাচিত করছে। তাদের পরামর্শ ও দিক নির্দেশনা নিয়েই আমার আগামী দিনগুলো চালাতে চাই।
তিনি রবিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি কথা গুলো বলেন।
এর পূর্ব তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এমপি কামরুজ্জামান কামরুল জানান,আমার নির্বাচনী এলাকায় কোনো অনিয়ম সহ্য করবো না তেমনি কাউকে করতে দেবো না একেই সাথে তা আমি কথায় নয় কাজে প্রমান দিবো।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়ার সঞ্চালনায় তিনি আরও বলেন,তাহিরপুর উপজেলা উন্নয়ন বঞ্চিত ছিল। তার জন্য আমি সকল দলমতের উর্ধ্বে থেকে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ সহ প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার দিবো।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, হয়রানী, দখল বানিজ্য কেউই করতে পারবে না। আমি আমার অভিভাবকদের (ভোটার) প্রতিনিধি হিসেবে তাদের জন্যেই কাজ করবো। আমি নির্বাচনে আমার দেয়া ওয়াদা শেষ মুহুর্ত পর্যন্ত অবিচল থেকে পাশে থাকবো।
তিনি আরও বলেন, আমি একা সব কিছু করতে পারবো না। সবাই সবার নিজ অবস্থা থেকে আমাকে সহযোগী ও কাজ করতে হবে। এক ফসলী বোরো ধান আমাদের হাওরাঞ্চলে মানুষ সম্পদ তাই সঠিক ভাবে বাঁধ নির্মাণ নজরদারি বাড়ানোর হচ্ছে।
এসময় উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্ধ, সচেতনতা মহল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






