ছাতকে “আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা”র ইফতার মাহফিল
ছাতকে”আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা”র উদ্যোগে ২য় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও শাহ আব্দুল্লাহ (রঃ) ও শাহ ফারুক আহমদ হাফিজিয়া মাদ্রাসায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে শাহ আব্দুল্লাহ (রঃ) ও শাহ ফারুক আহমদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশগ্রহন করেন। শাহ আব্দুল্লাহ (রঃ) ও শাহ ফারুক আহমদ হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল আয়োজনের সুযোগ করে দেয়ায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক অপূর্ব কে ডি অয়ন, প্রচার সম্পাদক সাকির হুসেন, সহ-প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, সদস্য আলী হায়দার, সদস্য আবু হানিফ লাহিন, সদস্য রাফিউল ইসলাম রাফি, সদস্য মোজাহিদ হাসানসহ আর্থিকভাবে সহযোগীতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক শাকিল হোসাইন (অপি)।







