ছাতকে আমীন ফার্মেসীর শুভ উদ্বোধন
ছাতকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে সাবেক শিমুল ফার্মেসী এখন নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন হয়েছে আমীন ফার্মেসী।
শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন হলো আমীন ফার্মেসী। উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আজমত আলী, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী সৈয়দ মখলিছুর রহমান মুকুল, হাজী আবুল হায়াত, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আবু সাইদ চৌধুরী বাবুল, বখতিয়ার হোসেন, বিশিষ্ট তরুন সমাজ সেবক আব্দুস ছাত্তার, ফার্মেসীর স্বত্বাধিকারী আমীনুল হক।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন, ছাতক জালালীয়া ফাজিল ও কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আলী আসগর খান।
আমীন ফার্মেসীতে নিয়মিত রোগী দেখবেন ডাক্তার জুনেদ হোসেন, এমবিবিএস, এফসিপিএস সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।







