ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার
ছাতক থানা পুলিশের অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার এজাহার নামীয় ১ জন সহ মোট ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন পারিবারিক জারী-২-১৯, পারিবারিক মোকদ্দমা -১১/১৮ এর আসামী উত্তর খুরমা ইউনিয়নের দাহারগাঁও গ্রামের সাদেক আলীর পুত্র মো. আলী আহমদ।
বিবিধ-মামলা নং ১১৩/২৫ (ছাতক) এর আসামী নোয়ারাই ইউনিয়নের কচুদাইড় গ্রামের মৃত বাবর আলীর পুত্র মো. সাইদুর রহমান।
ছাতক থানার মামলা নং-২৩ (১০)২৫, জি আর-৩১৫/২৫ এর আসামী জাউয়াবাজার ইউনিয়নের লক্ষনসোম গ্রামের আকলুছ আলীর পুত্র মো.মমিন হোসেন মমিন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটক ৩ আসামীকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।







