দাঁড়িপাল্লার সমর্থনে শায়েস্তাগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দাঁড়ি পাল্লার সমর্থনে এক বিশাল গণমিছিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর–শায়েস্তাগঞ্জ–লাখাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মহসিন আহমেদের সমর্থনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে শায়েস্তাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শায়েস্তাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ইয়াসিন খানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় এবং মিছিল পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
মিছিলটি শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার থেকে শুরু হয়ে দাউদ নগর বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় নেতৃবৃন্দ ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়ি পাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





