ধানের শীষে ভোট দিলে সকলের স্বপ্ন পুরন করবেন তারেক রহমান: আনিসুল হক
বিএনপি উন্নয়ন করে আর বিপদে আপদে পাশে দাড়ায় বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকে এমপি প্রার্থী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক। তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে উন্নয়ন বঞ্চিত হাওর পাড়ের মানুষের উন্নয়ন করতে ও বেকারত্ব দূর করতে চাকরীসহ প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ নেবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে। সুনামগঞ্জ-১ আসনটি তারেক রহমানকে উপহার দিবেন সেই দায়িত্ব এখন আপনাদের সকলের।
শনিবার দুপুরে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজারে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা পৌঁছে দিবেন। আর পিছিয়ে থাকতে হবে না। কারন বিএনপি জনগনের দল,সকল সময়ই পাশে থাকে আগলে রাখে আর আমি নির্বাচিত হয়ে আপনাদের উন্নয়নের যা করা প্রয়োজন তা আপনাদের কে সাথে নিয়েই তারেক রহমানের নেতৃত্ব করবো। মিথ্যা প্রপ্রাগান্ডা ও দেশ অস্থিতিশীল করতে চাইছে ফ্যাসিসদের দূষররা তাই সর্তক থাকতে হবে। আর কোনো ষড়যন্ত্রে পা দেয়া যাবে না।
শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান ও শাহ জামাল তালুকদারের যৌথ সভাপতিত্বে ও ৫, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী ও সমিজ উদ্দিন তালুকদারের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে আনিসুল হক বলেন, তারেক রহমানকে নিয়ে গত ১৭ বছর দেশের ২০ কোটি মানুষ স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হবেন। হাওর পাড়ের মানুষ ও সেই স্বপ্ন দেখছে। তাই হাওর পাড়ের মানুষের সকল স্বপ্ন পুরন করবেন তিনি। আপনারা প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষে ভোট চাইবেন। আমি আপনাদের সন্তান আপনাদের কথা সংসদে বলতে আর আপনাদের দাবী আর চাওয়া পূরন করতে ধানের শীষ প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করবে। কারন আনিসুল হককে আপনাদের জন্যই ধানের শীষের প্রার্থী মনোনীত করে পাঠিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫, ৬নং ওয়ার্ড নারী নেত্রী, বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন। এসময় সকলেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে জানিয়েছেন।








