ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরে পক্ষে লিফলেট বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে মুক্তিযোদ্ধা দল সিলেট মহানগর যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন মিন্টুর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ করার হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লাক্কাতুরা চা বাগানে লিফলেট বিতরণ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, আগামী নির্বাচনের উপর দেশের ভবিষ্যত নির্ভর করছে। অস্থিরতা দূর করে দেশকে এগিয়ে নিতে বিএনপিকেই প্রয়োজন। বিএনপি ছাড়া অন্যকোন দল এ দেশের উন্নয়ন করতে পারবে না। তাই সবাই দলমত নির্বিশেষে দেশের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি বলেন, সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির একজন সৎ ও যোগ্য প্রার্থী। তিনি ইতোমধ্যে সিলেটের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। ইনশাআল্লাহ খন্দকার মুক্তাদিরের নেতৃত্বে সিলেট হবে উন্নয়নের রোল মডেল। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহাড়া দিয়ে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্কতার সাথে অবস্থান করার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সিনিয়র সদস্য জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য সুহেল মিয়া, জুবায়ের চৌধুরী, ২নং হাটখোলা ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমদ, তাজুল ইসলাম প্রমুখ।








