ধানের শীষকে ভোট দিয়ে জয় নিশ্চিত করুন: আনিসুল হক
সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আনিসুল হকের নির্বাচনী পথসভা অনুষ্টিত হয়েছে। বুধবার (১০ডিসেম্বর) বিকেলে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নতুন বাজারে পথ সভা অনুষ্টিত হয়। পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই পথ সভার আয়জন করে।
এই নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য জননেতা আনিসুল হক। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী “বেগম খালেদা জিয়া” আজ তিনি মারাত্মক অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। নেতাকর্মীদের সাথে নিয়ে দেশের মানুষের কল্যাণে বাবা মায়ের আদর্শে কাজ করবেন। এই আশা নিয়েই আমরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায়, আমি আমাদের দল, সবসময় আপনাদের পাশে থাকব। জনগণকে আমি ভালবাসী, জনগণ আমাকে ভালবাসেন। আমি হাওর পাড়ের সন্তান, হাওরবাসী সব সময় আমার কাছে থাকেন, হাওর আমাদের গর্ব।
পথসভায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক গোলাম মুর্শেদ খোকনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী, ১নং যুগ্ম আহবায়ক আব্দুল হক, ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত, ৪র্থ যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভূট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, বর্তমান আহবায়ক কমিটির সদস্য আফসারুল আলম চন্দপীর, মামুনুর রশীদ শান্ত, আফজল হোসেন স্বপন, হাদিস, মো: লাল মিয়া তালুকদার, রতন আশরাফ, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহবায়ক সাইনুর হক জিলানী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ন আহবায়ক শাহ আলম প্রিন্স, সদস্য চন্দন খাঁন, নাজমুল হোসেন সোহেল, রুকন উদ্দিন ব্যাপারী, ইমরান আহমেদ লিটন, হুমায়ুন আহমেদ মারুফ, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারক আহমেদ, সাধারণ সম্পাদক কবির মজুমদার মিলন, সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমেদ, ধর্মপাশা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহমেদ, সদস্য সচিব রোমান আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ, যুগ্ম আহবায়ক রোমান আহমেদ, তানভীর হাসান রাজ, উপজেলা ছাত্রদল নেতা তানভীর আহমেদ, গালিব আহমেদ চৌধুরী, ধর্মপাশা সরকারি ছাত্রদলের সদস্য সচিব আনসারুল হক, যুগ্ম আহবায়ক রাহাত তালুকদার, ইকবাল আহমেদ, আরিয়ান আহমেদ মেহেদী, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল হক সৌরভ, সিনিয়র সহ-সভাপতি সানি আহমেদ বাদল, ধর্মপাশা উপজেলা নবীন দলের আহবায়ক জুয়েল রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক হিরা মিয়া, ধর্মপাশা উপজেলা জিয়া সৈনিক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, আহবায়ক কমিটির সদস্য আবু তাহের সোনা মিয়া, হামিদুল ইসলাম রতন, নাসির উদ্দিন, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোকাদ্দিস মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








