ধর্মপাশায় বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের পথ সভা
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে ধানের শীষের পক্ষে জনমত গঠন ও আগামীর* রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত* চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে ঐক্য গঠন ও ভোট নিশ্চিত করণের লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জয়শ্রী বাজারে উপজেলা* বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই পথ সভার আয়োজন করে।
এই পথ সভায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক এস এম রহমত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে একক বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে* ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
বক্তব্যে তিনি বলেন, দল আমাকে মনোনীত করেছে এই আমানত নিয়ে আমি আপনাদের কাছে আসলাম। আপনারা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে প্রতিটি উপিজলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গ্রামে গিয়ে বিএনপির* ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষে হিন্দু, মুসলমান সহ সকল ধর্মের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন। আর যদি ধানের শীষ প্রতীকে আমাকে* বিজয়ী করেন তাহলে সংসদে গিয়ে আমার সংসদীয় আসনের কৃষক, শ্রমিক মেহনতি মানুষের* অধিকার, নারীরর অধিকার আদায় এবং সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যস্ততার উন্নয়ননের পাশাপাশি *সকল সমস্যা সামধানের জন্য কথা বলবো বলে উপস্থিত সকলকে আসস্থ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ৪নং যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্রো, সদস্য মোঃ জাহাঙ্গীর, আফজাল হোসেন স্বপন, বিএনপি নেতা ডাক্তার নুরুল আমিন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাদল মিয়া, যুগ্ম আহবায়ক আবুল হুদা, তাহিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, তানভীর হাসান রাজ, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, সহ-সভাপতি মোঃ মন্তাজ মিয়া, মোঃ জাকির হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ, প্রচার সম্পাদক মোঃ বাবলু মিয়া, উপদেষ্টা মোঃ জহর আলী, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইনুল হক জিলানী, সদস্য মারুফ আহমেদ, ধর্মপাশা উপজেলা স্বেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমন আহমেদ মানিক, ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, সদস্য সচিব রুমান মেম্বর, সেলবরষ ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সদস্য হামিদুল ইসলাম রতন, সেলবরষ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাকিবুর রহমান, জয়শ্রী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুহেল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক বাবলু মিয়া। জয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব কাঞ্চন আহমেদ, বর্তমান সদস্য সচিব আনসারুল হক, যুগ্ম- আহবায়ক রাহাত তালুকদার, ইকবাল হোসেন জয়, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল হক সৌরভ, সিনিয়র সহ-সভাপতি সানি আহমেদ বাদল’সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।








