দিরাইয়ে ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা মস্তফা গ্রেফতার
ডেভিল হান্টের অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্মার্ট গ্যাংয়ের মূলহুতা আওয়ামী লীগ নেতা গোলাম মস্তফা। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর গ্রামের মৃত সুন্দর আলির ছেলে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায় রাজানগর বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, গোলাম মস্তফা আওয়ামী লীগের উপজেলা সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের খুব কাছের কর্মি ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রে জানা গেছে, এলাকায় মস্তফার একটি গ্যাং কাজ করতো যা স্মার্ট গ্যাং হিসেবেই পরিচিত। একজন বলেন, আওয়ামী আমলে এদের যন্ত্রনায় কেউ কেউ এলাকাও ছাড়তে বাধ্য হয়েছে, আজ তাকে পুলিশ আটক করে নিয়ে গেছে তাই প্রশাসনকে ধন্যবাদ জানাই।
গ্রেফতারের বিষয়ে দিরাই থানা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, তাকে ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার করা হয়েছে।








