দিরাইয়ে অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, বেশকিছু পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র সহ একজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করার খবর পাওয়া গেছে।
২৩ জানুয়ারি শুক্রবার সন্ধায় দিরাইয়ের চন্ডিপুর এলাকা থেকে ওই সন্ত্রাসীকে আটক করা হয়।
পুলিশি সূত্রে জানা গেছে, আটককৃত অপরাধী দিরাই পৌর সভার সাবেক মেয়র মোশাররফ মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগের ক্ষমতাধর নেতা উজ্জল।







