দোহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের পক্ষে পরামর্শ সভা
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৬নং দোহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের পক্ষে ২নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম সুকন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহদি হাসান এবং সভা সঞ্চালনা করেন জামাল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ, দোহালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আঃ নূর, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মেম্বার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিন, দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা গৌছুল ইসলাম, যুবদল নেতা শাহীন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, নজরুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে এলাকার মানুষের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। তিনি নির্বাচিত হলে দোহালিয়া ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন এবং প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় যুবসমাজ চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের পক্ষে নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।







