এফআইভিডিবির সাথে ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়
ফ্রেন্ডস ইন ভিলেজ ঢেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) জাতীয় পর্যায়ের বেসরকারী একটি উন্নয়ন সংস্থা। সিলেট বিভাগ সহ বিভিন্ন জেলায় নারীর ক্ষমতায়ন, জীবন-মান উন্নয়ন, দূর্যোগকালীন মানুষের সহায়তা, বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে তাদেরকে ক্ষমতায়িত করা।
রোববার (২১ ডিসেম্বর) এফআইভিডিবি এর বাস্তবায়নে ইউনাইটেড ডেমোক্রেসী ফান্ড (ইউএনডিইএফ) এর অর্থায়নে পরিবর্তিত জলবায়ুর সাথে বস্তিবাসীকে কিভাবে খাপ খাওয়ানো যায় সে বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি পূনঃগঠন ও তাদের কার্যক্রম নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের কোয়ালিটি এসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা। কার্যক্রম শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন- প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার ও গীতা পাঠ করেন- প্রীতিস দাস।
প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন- প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার। তিনি এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত অর্জিত কাজ তুলে ধরেন। কার্যক্রমে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের সহযোগিতার কথা তুলে ধরেন। এই প্রকল্প এর মাধ্যমে তরুন নেতৃত্ব তৈরী হবে তাদেরকে বিভিন্ন দূর্যোগের সময় সম্মূখ সাড়িতে রেখে বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত করা যাবে। এই প্রকল্পের কার্যক্রমের সাথে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম অতোপ্রোতভাবে সম্পৃক্ত। এলাকার সমস্যা চিহ্নিতকরণের সময় তাদের সহযোগিতা কামনা করেন।
মুক্ত আলোচনায় কমিটির সদস্যরা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বন্যার সময় তাদের বিভিন্ন সমস্যা হয়। আশ্রয়কেন্দ্রের সমস্যা, নিরাপদ পানি ও শিশু খাদ্য।
কমিটির সদস্য সচিব প্রীতিস দাস বলেন প্রকল্পের কার্যক্রম বাস্তবাযনে ওয়ার্ডের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর হুমায়ূন কবীর শাহীন বলেন- আমাদের এলাকায় পরিবর্তিত জলবায়ুর ফলে এই এলাকায় বিশেষ করে বন্যা বেশী হয়, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নৌকার অভাবে উদ্ধার কার্য সম্পাদন করা কষ্টকর হয়। এসব ক্ষেত্রে প্রকল্পের সহযোগিতা কামনা করেন। প্রকল্পের কার্যক্রমের যে কোন সহায়তায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন- যেহেতু যুবক-যুবতীদের নিয়ে কাজ এবং তাদেরকে জলবায়ুর সাথে খাপ খাইয়ে চলার জন্য প্রশিক্ষিত করা হচ্ছে, তাদের মধ্যে লিডারশীপ তৈরীর জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ দক্ষ যুবক-যুবতীদের আমরা বিভিন্ন কাজে লাগাতে পারবো। তাদের একটা সঠিক ডাটাবেজ দরকার। এলাকায় বিভিন্ন ধরণের কার্যক্রম নেয়া যেতে পারে অগ্নি নির্বাপক প্রশিক্ষণ, বৃক্ষ রোপন। তিনি ফায়ার বিগ্রেড সিলেট এর সাথে আলোচনা করে প্রশিক্ষনের সহায়তার কথা বলেন। এছাড়াও তিনি তার দায়িত্ব থেকে প্রকল্পকে সহায়তার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- মোঃ রায়হান উদ্দিন, ঈমাম ও খতিব, তেরতন জামে মসজিদ, রাবেয়া আক্তার, নগর স্বাস্থ্য কেন্দ্র তেররতন উপশহর, সিলেট। মাহফুজ আহমদ, মহবুব আহমদ, বাবু আহমদ, বিলাশ দেব, রাফি আহমদ শুভ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ, অনিক আহমদ হৃদয়, রিমা আক্তার, অরুনা আক্তার, মনু, রিনা আক্তার সদস্য ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইমরান হোসাইন, ফজলে রাব্বি, সমাজ কর্ম বিভাগ, শাবিপ্রবি ও রাজিয়া বেগম এফআইভিডিবি।








