ফুলতলী এতিমখানায় দাখিল পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত
জকিগঞ্জ ফুলতলী ছাহেববাড়িতে অবস্থিত লতিফিয়া এতিমখানা ফুলতলীতে অবস্থানরত দাখিল পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল রবিবার (১৯ এপ্রিল ) রাতে ফুলতলী ছাহেব বাড়িতে লতিফিয়া এতিমখানা ছাত্র সংসদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, “যেখানে যে অবস্থায় থাকো, ইমান-আকিদার প্রশ্নে যেন আপোস না করি। লেখা-পড়ায় অতীতের মতো আগামী জীবনেও যেকোন প্রয়োজনে আমরা পাশে থাকবো।”
পরীক্ষার্থী ছাত্রদের পক্ষ থেকে মেহেদী হাসান মুন্না তার বক্তব্যে বলেন, “আমাদের পিতা (অনেকের মাতা-ও নেই) হারিয়ে যখন অন্ধকার দেখেছি, তখনই ফুলতলী এতিমখানা আশার আলো হয়ে দাঁড়িয়েছিল। আমরা পিতাকে হারালেও এখানে এসে পিতার অভাববোধ করিনি। বড় ছাহেব আমাদের পিতার মতো ছায়া দিচ্ছেন। আমরা আজীবন ছাহেববাড়ির প্রত্যেক সদস্য, বিশেষত বড় ছাহেব কিবলাহ’র পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবো।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লতিফিয়া এতিমখানার হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ আশিকুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আহমদ হাসান রানা।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা ফয়ছল আহমদ চৌধুরী, হাফিজ লিয়াকত হোসাইন, আব্দুল মুকিত, জাবির হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।







