গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রেজা মিয়া
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজা মিয়া। গত (২৫ ডিসেম্বর) ২০১৭ সালে কলেজে অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন শেষে রেজা মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
রেজা মিয়া ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের কৃতি সন্তান। রেজা মিয়া গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে রেজা মিয়া বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের প্রতি। তিনি আমার উপর আস্থার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সে আস্থার প্রতিফলন ঘটাতে আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
নব-নির্বাচিত সম্পাক রেজা মিয়া বলেন, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের মত একটি ঐতিহ্যবাহী কলেজের ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারা অনেকে সৌভাগ্য ব্যাপার। আমি চেষ্টা করবো দলকে সুসংগঠিত করে কলেজের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো। তিনি কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সকল ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করে যাবেন। শিক্ষার্থীদের কল্যাণে সর্বদা আন্তরিকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে রেজা মিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।







