হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল
হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও ইতিহাস ঐতিহ্য বিষয়ক গবেষক মো: মোশতাক চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট নাট্যকার ও সাধারণ সম্পাদক মো: লোকমান আলীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ সিলেটের কৃতি সন্তান ডা: জহিরুল ইসলাম অচিনপুরী, বিশেষ অতিথি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক শিপলু রাহাত, সিলেটী নাটকের অন্যতম ব্যক্তিত্ব অভিনেতা সাহেদ মোশাররফ (কটাই মিয়া)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের সহ-সভাপতি সংগীত শিল্পী সৈরভ সুহেল, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মাছুম পারভেজ তারেক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী দিপু, সংগীত শিল্পী হায়দার রুবেল, আব্দুল কাইয়ুম, আশরাফুল ইসলাম, জুয়েল চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, রমজান মাস আত্ম সংযম সাধনার মাস। সবাইকে রমজানের তাৎপর্য মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও বক্তারা বিশে^র মুসলিম উম্মাহর নিরাপত্তা ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।







