হৃদবন্ধন সাহিত্য পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার
শিক্ষার্থীদের মানবিক, নান্দনিক বিকাশ সাধন এবং উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ হতে বই পড়ার বিকল্প বিকল্প নেই। নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টিতে হৃদবন্ধন সাহিত্য পরিষদের উদ্যোগে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক পাঠচক্র কার্যক্রম। ইতোমধ্যে সিলেট নগরের গ্রীন হিল স্টেট কলেজে পাঠচক্র সম্পন্ন হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বুধবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে পাঠচক্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও গবেষক মহিবুর রহমান কিরণ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক শীতের্স রঞ্জন বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব, কবি ও সাহিত্যিক পুলিন রায়, পুলিশ কর্মকর্তা সুধীন চন্দ্র দাশ, কবি অমিতা বর্দ্ধন, সমাজ সেবক ডাক্তার ননীগোপাল দত্ত, সভাপতিত্ব করবেন হৃদবন্ধন সাহিত্য পরিষদের সভাপতি হিমাংশু রায় হিমেল।
সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থী এবং সাহিত্যানুরাগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।








