ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই দক্ষিণ বালু মহাল ইজারাকে কেন্দ্র করে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর এলাকাবাসী সহ সর্বসাধারণের উদ্যোগে বিশাল মানববন্ধন সম্পন্ন হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা হযরত আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত বছর একটি কুচক্রী মহল আওয়ামী সিন্ডিকেটের সহায়তায়, ধলাই দক্ষিণ বালু মহাল ইজারা নিয়ে ইজারা বহির্ভূত জায়গা, সরকারি রাস্তা, স্কুল, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ অসহায় নিরীহ মানুষের বসত ভিটা ও রেকর্ডি ফসলি জমির বিশাল ক্ষতিসাধন করেছে।
এই বছরও ধলাই দক্ষিণ বালু মহাল ইজারা দিয়েছে সরকার, ইজারাদারদের স্বাগত জানিয়ে বৈধভাবে লিজ কৃত জায়গায় বালু উত্তোলনের আহবান জানান।
এবং ইজারার বাহিরে এসে গ্রামের ভেতরে ঢুকতে চেষ্টা করলে এলাকাবাসী সহ সর্বসাধারণ কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহন করবেন বলে হুশিয়ার করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন দক্ষিণ ঢালারপাড় মোস্তফানগর নূরে মদিনা সুন্নী দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদ, নানু মিয়া মেম্বার, জসীম উদ্দিন জসু, আব্দুস সামাদ মেম্বার, কাজল মিয়া,মুফতী হোসাইন আহমেদ তাহেরি, ,মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আমিনুল ইসলাম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, গনি মিয়া, রহমত আলী, হাসান মিয়া, সাদেক মিয়া, রুবেল মিয়া, রুপ মিয়া, হান্নান মিয়া, মানিক মিয়া, নাজির সরকার, বাচ্চু মিয়া, মোজাহিদ মিয়া, মাসুক আহমেদ, সফর মিয়া, অবাইদুল ইসলাম, বাদল মিয়া,সাদু মিয়া, হেলাল মিয়া, কবির মিয়া, বাদল মিয়া, শহীদ মিয়া, শরীফ মিয়া, আবু কাশেম, হক মিয়া, গোলাম হোসেন, আলামিন সরকার, সুজন চৌধুরী, মেলন মিয়া, নুর ইসলাম, শাহ আলম, এনামুল প্রমূখ।







