জবাবদিহিতামূলক ভোটার তৈরি হলে, রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব
তরুণ ও যারা প্রথম ভোট দিবে তাদের ভোটের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জে অনুষ্ঠিত নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠানে বক্তারা।
বক্তাগন আরও বলেন, নির্বাচনে জবাবদিহিতামূলক ভোটার তৈরি হলে,আর যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব আর সে কারনে
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়।
সভায় বক্তাগন আরও বলে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের দেয়া প্রতিশ্রুতি রাখতে পারে নি। সে কারনে আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচন করার সময় পাবে তরুন ভোটাররা। যেন জবাবদিহিতার আওতায় আনার যায়।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে সকালে পরীক্ষার পর পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারীদের দেশের ইতিহাস,গণতন্ত্র, সংবিধান,নির্বাচন ব্যবস্থা নিয়ে ৫০টি প্রশ্নের মধ্যে সঠিক উত্তরদাতা ১০ জনকে পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত করা হয় তিনজন কলেজ শিক্ষার্থীকে।
অনুষ্ঠানের দি হাঙ্গার প্রজেক্টের সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনহা এর সভাপতিত্বে ও সিলেট আঞ্চলের সমন্বয়কারী বর্না দাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মানস কান্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক আব্দুল হালিম এবং সহকারী অধ্যাপক মো. আহসান শহীদ আনসারী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ।








