জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স
বিপিএলে যেন একটা ধারা মেনে খেলছে রংপুর রাইডার্স। জয়, পরাজয় ও জয়। আজ চতুর্থ ম্যাচে অবশ্য সেই ধারা নিশ্চিতভাবেই বদলাতে চাইবে তারা। ২০১৭ চ্যাম্পিয়নদের লক্ষ্য থাকবে লক্ষ্য থাকবে টানা দ্বিতীয় জয়। সেই লক্ষ্যে আজ টস হেরে ব্যাটিং পেয়েছে রংপুর। টস জিতে ফিল্ডিং নিয়েছেন টানা দুই ম্যাচে হারা ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। জয়ে ফিরতে একাদশে তিন পরিবর্তন এনেছে ঢাকা। সালমান মির্জা, জুবাইদ আকবরি ও উসমান খানের পরিবর্তে রহমানউল্লাহ গুরবাজ, আব্দুল্লাহ আল মামুন ও জিয়া উর রহমানকে দলে নিয়েছে।
অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন করেছে রংপুর। ফাহিম আশরাফ ও মৃত্যুঞ্জয় চৌধুরীর বদলে রাকিবুল হাসান ও আকিফ জাভেদকে।
রংপুরের একাদশ :
ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান, আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান, আকিফ জাভেদ।
ঢাকার একাদশ :
সাইফ হাসান, রহমানউল্লাহ গুরবাজ, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন, সাব্বির রহমান, ইমাদ ওয়াসিম, নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, জিয়া উর রহমান।








