যুবদল নেতা আব্দুল লতিফ মির্জার পিতার মৃত্যুতে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির শোক
সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আব্দুল লতিফ মির্জার পিতা হাজী নাসির উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুম হাজী নাসির উদ্দীনের জানাজার নামাজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের আসামপাড়া হাওর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে, যুবদল নেতার পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স ও সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
শোকবার্তায় পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “যুবদল নেতা আব্দুল লতিফ মির্জার পিতার মৃত্যুতে আমরা পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।”
মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য জানাজার নামাজে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।








