জুড়ীতে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “সারা বাংলাদেশে ৫ কোটি গাছের চারা রোপণ” কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের সোহাগীর পার বটতলা সড়কের দুইপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।







