খালেদা জিয়া মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গে শোকের ছায়া
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যু বরণ করেছেন সেই সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার ভোরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেন।
জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক সহ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতাগন শোক প্রকাশ করছেন। বেগম খালেদা জিয়া মৃত্যুতে শোকাভিভূত সর্ব স্থরের মানুষ।
সচেতন মহল বলছেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা বেঁচে থাকলে দেশের জন্য ভাল হতো। দেশের হাল ধরে,দেশ কে সামনে এগিয়ে নিয়ে যেতে পারতেন। এখন দেশের হাল ধরতে হবে বেগম খালেদা জিয়া সন্তান তারেক রহমানকে। মায়ের মৃত্যুর শোক সহ্য করে দেশের স্বার্থে তাকে শক্ত হতে হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থীগন জানান, গৃহবধু থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ইতিহাস ছিলো গৌরব উজ্জ্বল। দেশের ক্লান্তিলগ্নে দায়িত্ব নিয়েছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হয়েছে বেগম খালেদা জিয়া মৃত্যুতে। জাতির জন্য অপূরনীয় ক্ষতি হলো।








