অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম
খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, শিক্ষাকার্যক্রমেরও একটি অংশ:
দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, খেলাধুলা শিক্ষাকার্যক্রমেরও একটি অংশ। খেলাধুলার সঙ্গে সম্পর্ক রয়েছে দৈহিক সুস্থতা ও মানসিক পরিতৃপ্তির। সুন্দর ও সুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জ্ঞানার্জনের জন্য যেমন জ্ঞানচর্চা আবশ্যক, তেমনই সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলা বা শরীরচর্চা প্রয়োজন। এজন্য আমাদেরকে বিশেষ করে শিক্ষার্থীদেরকে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।
তিনি সোমবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আভ্যন্তরীণ ক্রীড়া কমিটির আহবায়ক মোঃ জয়নুল ইসলাম, বহিঃ ক্রীড়া কমিটির আহবায়ক মোহাম্মদ ময়নুল হক, সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহবায়ক কাজরী রাণী ধর, কলেজের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান,রাহেনা হক,সালমা ইয়াসমিন, প্রভাষক মতিলাল দাশ,মোঃআতাউর রহমান, শ্যামলী চক্রবর্তী, সুভাষ চন্দ্র সাহা, মোঃ শফিকুল ইসলাম,নাফিস সাকিনা, কানিজ ফাতেমা, সুপ্তা রানী চৌধুরী, পলাশ রন্জন দাস, শাহেদ আহমদ, মোহাম্মদ আব্দুল বাতেন, আলতাফ হোসেন, ফাতেমা খানম, শাহরিয়ার খান, মাহবুবা খানম, বিশ্বজিৎ দাম, হুমায়রা বেগম মনি, আতাউর রহমান ভূইয়া, শিল্পী মালাকার, শুকরিয়া জাহান, সোনিয়া অর্জুন, দীপক চন্দ, নুরজাহান খাতুন, মাহমুদা আক্তার, গিলমান আলী, আব্দুন নুর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুসরাত ফাতেমা, নুরুজ্জামান কোরেশী, সৈয়দা মোমেন বেগম লিমু, রেজওয়ানা তাসনীম, মোস্তাফিজুর রহমান, সুমন রায়,মুহিবুর রহমান, সামিয়া তাহসিন আলম, পলি সেনাপতি,ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, অতিথি শিক্ষক নুসরাত জাহান প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা সরকারী কলেজের নতুন মাঠে এবছর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্ভোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম।







