লাখাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
লাখাইয়ে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে।
লাখাই প্রেসক্লাবের কমিটি গঠন পুর্নগঠনের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১ মার্চ(রবিবার) উপজেলার বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ( রঃ) ইসলামি একাডেমিতে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দীর্ঘ আলোচনা শেষে লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ সহ বিগত মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে লাখাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ কে আহবায়ক করে ৫(পাঁচ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন নোমান মোল্লা, তাফাজ্জল হক, ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন।
নবগঠিত আহবায়ক কমিটিকে স্বল্প সময়ের মধ্যে একটি কমিটি গঠন করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় লাখাই প্রেসক্লাবের সদস্যদের মতামত ও আহবায়ক কমিটির সদস্যদের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে ৯ মার্চ( সোমবার) বাদ মাগরিব লাখাই প্রেসক্লাব এর কার্যকরি কমিটির নতুন কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ বাহার উদ্দিন কে সভাপতি, আশীষ দাশগুপ্ত কে সিনিয়র সহসভাপতি, বিল্লাল আহমেদ কে সাধারণ সম্পাদক এবং সুশীল চন্দ্র দাস কে সাংগঠনিক সম্পাদক কে লাখাই প্রেসক্লাব এর আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয় এবং নতুন কমিটির নের্তৃত্ব বৃন্দ দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।







