লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব যোগদানকৃত চিকিৎসকদের সংবর্ধনা
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব যোগদানকৃত ৮ জন চিকিৎসক কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল আরেফিন এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব যোগদান কৃত চিকিৎসকগনের (৪৮তম বিসিএস) সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুকতাদির।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল আরেফিন নব যোগদান কৃত চিকিৎসকদের উদ্দেশ্য বলেন আপনাদের সবাইকে মনে রাখতে হবে আপনারা পাবলিক সার্ভেন্ট,রোগী ও রোগীর স্বজনরা রাগান্বিত হলেও আপনারা ধৈর্য ধরে আপনাদের মিষ্টি কথায় পরিস্থিতি সামাল দিতে হবে,যে রোগী বেশি গুরুতর সে রোগীকে আগে পাইরোটি দিতে হবে এবং নব যোগদান কৃত চিকিৎসকদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে নব যোগদান কৃত চিকিৎসকদের হাতে ফুল দিয়ে বরণ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







