লাখাইয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২
লাখাইয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে লাখাই থানার পুলিশ।
আটককৃতরা হলেন লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামের মৃত নুরুল আমিন ছেলে মোঃ নজরুল ইসলাম(৫০) ও একই গ্রামের মৃত আঃ নুর এর ছেলে আব্দুল মুকিত(৪৫)।
সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় লাখাই থানার এসআই প্রনয় কুমার সরকার, এসআই জাহাঙ্গীর আলম, এসআই মুন্না মিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় শুক্রবার দিবাগত রাতে লাখাই থানাধীন ২নং মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম এর পরিত্যাক্ত বসত ঘর হতে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নজরুল ইসলাম ও আব্দুল মুকিত কে আটক করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক ২জন কে আটকের বিষয় টি নিশ্চিত করে তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক হবিগঞ্জের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







