লাখাইয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
লাখাই উপজেলার স্হানীয় বুল্লা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজনের দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ই মার্চ শনিবার উপজেলার বুল্লা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ টি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এর নের্তৃত্বে পরিচালিত অভিযানে ছানায় নোংরা পরিবেশে কিড়া ও পোকা পাওয়ায় এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে শুভন মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন ও নোংরা পরিবেশের জন্য পরিন্ড মিষ্টান্নকে ১০ হাজার এবং অস্বাস্থ্যকরভাবে মিষ্টি রাখায় মোদক মিষ্টান্নকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।







