লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা দুপুর ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার শুরুতেই লাখাই উপজেলার বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র।
উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে করনীয় বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না ,লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোহাম্মদ জুনাইদ।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচকবৃন্দ মাদক ব্যবসায়ী ও সেবন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা,গ্রামের প্রতিটি মহল্লায় গড়ে উঠা দোকান নির্ভর কেরাম খেলার নামে জুয়া,ওয়াইফাই সংযোগ দিয়ে মোবাইল এ ক্যাসিনো খেলা বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ, মাদক পরিবহন এর রোড গুলোতে টহল জোরদার করন,দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রশাসন এর প্রোএকটিভ হয়ে কাজ করা,দাঙ্গা প্রতিরোধে পুলিশ প্রশাসন এর পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঐক্য বদ্ধ প্রয়াস জোরদারে উদ্যোগ গ্রহণ করতে আহবান জানানো হয়।
দাঙ্গা, চুরি,মাদক, জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এর উপর গুরুত্বারোপ করা হয়।







