লাখাইয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে জরিমানা
হবিগঞ্জের লাখাইয়ে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
রুবেল মিয়া হবিগঞ্জ সদর উপজেলা ২নং রিচি ইউনিয়নের রিচি গ্রামের অনু মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম গত বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে অবৈধ ভাবে ফসলী জমি থেকে মাটি বহনকারী ২ টি ট্রাক্টর জব্দ করেন। এ ঘটনায় রবিবার (১১ জানুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন।







