লাখাইয়ে বৃত্তি পেয়েছে টুটুল দেবনাথ
লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের টুটুল দেবনাথ জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
লাখাই উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন তিনি।
কাঙ্ক্ষিত ফলাফলের জন্য সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন টুটুল দেবনাথ। সেই সাথে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় ও বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টুটুল দেবনাথ।
ভবিষ্যতে উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী টুটুল দেবনাথ সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।
উল্লেখ্য যে টুটুল দেবনাথ পূর্ব বুল্লা গ্রামের নারায়ণ দেবনাথ ও মঞ্জু রাণী দেবনাথ এর ২য় ছেলে।






