লাখাইয়ে ধানের শীষের প্রার্থী জি কে গউছের সমর্থনে গণসংযোগ
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছের সমর্থনে গণসংযোগ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
লাখাই উপজেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে বুল্লা বাজার হযরত শাহ বায়োজিদ (রহঃ) মাজার প্রাঙ্গনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ এর সমর্থনে গণসংযোগ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লাখাই উপজেলা শাখার আহবায়ক মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মালুর পরিচালনায় গণসংযোগ ও প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক জালাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সফিকুর রহমান সিতু,সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল,যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সুমন, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাউছ আহমেদ প্রমূখ।
গণসংযোগ ও প্রচারণা সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন।
প্রচারণা সভা শেষে জেলা যুবদলের নেতৃবৃন্দ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে উপজেলার স্হানীয় বুল্লা বাজারে ধানের শীষের প্রার্থী জি কে গউছ এর পক্ষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন নের্তৃবৃন্দ।








