লাখাইয়ে দুই সার বিক্রেতাকে জরিমানা
হবিগঞ্জের লাখাইয়ে দুই খুচরা সার বিক্রেতাকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রোববার বিকেলে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তারেক হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি বিপনন আইন লঙ্ঘনের দায়ে বামৈ বাজারে মেসার্স রমিজ আলী ট্রেডার্স এর স্বত্বাধিকারী নুরুজ আলী কে কৃষি বিপনন আইন ২০১৮ আইন ১৯ এর (ড) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অপর এক মোবাইল কোর্ট পরিচালনা করে কালাউক সড়ক বাজারে রাসেল আহমেদ কে একই ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম।
মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খান সহ একদল পুলিশ।







