লাখাইয়ে গনহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
লাখাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি মূলক আলোচনায় অংশ নেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক জহুরুল হক,বাংলাদেশ জামাতে ইসলামি লাখাই উপজেলা শাখার সভাপতি লুতফুর রহমান,লাখাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্র ধর,পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ ও আনসার ভিডিপি কর্মকর্তা নুর নাহার প্রমূখ।
সভায় গনহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়।







