লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ আসামী গ্রেফতার
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার ৩ আসামী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন শিপন মিয়া, শাহেদ মিয়া ও রোমান মিয়া।
সূত্রে জানা যায় মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক বিদ্যুৎ দে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সন্তোষ গ্রামে আসামীদের বাড়ীতে অভিযান চালিয়ে শাহেদ মিয়ার ছেলে শিপন মিয়া (৩০) মৃত সুরুজ আলীর ছেলে শাহেদ মিয়া ও অপর এক অভিযানে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ওইদিন রাতে লখনাউক গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি মৃত রশিদ মিয়ার ছেলে রোমান মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদের কে ১১ মার্চ মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







