লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের মাঠ পরিদর্শন
লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের মাস্টার অব পাবলিক হেলথ (MPH) প্রোগ্রামের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে মাঠ পরিদর্শন সম্পন্ন এবং শিক্ষা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) ‘Field Visit and Excursion – 2026’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি শিক্ষামূলক মাঠ পরিদর্শনে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্রশাসনিক বিভাগ এবং কর্মক্ষেত্র (ওয়ার্কস্টেশন) ঘুরে দেখেন এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করেন, যা তাদের একাডেমিক শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সাথে সংযুক্ত করতে সহায়ক।
মাঠ পরিদর্শনের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টা ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া। এছাড়াও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মোসা. হালিমা বেগম এবং সদস্য হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান। স্টুডেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাজহারুজ্জামান খাঁন।
মাঠ পরিদর্শন শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি বিনোদনমূলক ভ্রমণের আয়োজন করা হয় সিলেটের নাজিমগড় ওয়াইল্ডারনেস রিসোর্টে। সেখানে নৌকা ভ্রমণ, র্যাফেল ড্র এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।
নারী শিক্ষার্থীদের পিলো পাসিং এ ১ম অনামিকা মজুমদার, ২য় তৃষ্ণা এবং ৩য় হয়েছেন আশিতা রানী নাথ সঙ্গীতা।
পুরুষ শিক্ষার্থীদের (বাস্কেটবল নিক্ষেপে ১ম রতন রায়, ২য় সাজু এবং ৩য় হাসান। শিক্ষক/শিক্ষিকাদের অংশগ্রহণে ১ম মোসা. হালিমা বেগম, ২য় অর্নিতা এবং ৩য় আনিকা তাবাসসুম। র্যাফেল ড্র ফলাফল ১ম পুরস্কার পেয়েছেন আয়েশা জাহান তুলি, ২য় আরিফা আফসানা সপ্না, ৩য় আনুস্কা রায়, ৪র্থ রাসেল আহমেদ এবং ৫ম মো. হাসান। ইভেন্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাজহারুজ্জামান খাঁন এবং কো-কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন মারুফ হোসেন ফরহাদ।
এই আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সাথে সংযুক্ত করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও দলগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীদের সফলভাবে মাঠ পরিদর্শন সম্পন্ন হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।







