মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সবাইকে সচেতন হতে হবে। নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল ফয়সল চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নুসরাত জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুখসানা পারভীন এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক ও স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।






