লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা হবে
লাখাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতেই বিগত সময়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তুলে ধরে আলোচনায় অংশ নিয়ে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাহিদুল হক বলেন পুলিশ প্রশাসন মাদক নিমূলে শুন্য সহনশীলতা নিয়ে কাজ করছে। এছাড়াও দাঙ্গা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্বাহী সদস্য ও ৫নং করাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, ১নং লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, ৪নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম।
সভায় বক্তাগন বলেন, লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেকার যে কোন সময়ের তুলনায় ভালো রয়েছে। পুলিশ প্রশাসন নিরলসভাবে প্রোঅ্যাকটিভ হয়ে কাজ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। উপজেলার করাব ইউনিয়ন এর সিংহগ্রাম এ মদগাজা, চুরি,জুয়া প্রতিরোধে ঐক্য প্রয়াস চালিয়ে যাওয়ায় এর ভূয়সী প্রশংসা করে বক্তাগন বলেন এভাবে উপজেলার প্রতিটি গ্রামের জনগণের এগিয়ে আসা উচিত।
সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার উপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা পরিষদের অভ্যন্তরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনাহুত আগন্তুক অনুপ্রবেশ, স্থানীয়দের প্রভাব খাটানোর প্রচেষ্টা রোধে পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানানো হয়। উপজেলা প্রশাসনের আবাসিক এলাকায় চুরি ও বহিরাগতদের আনাগোনা বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানানো হয়।







