মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরুষ্কার
যে মাদকের ব্যবসা ছেড়ে সৎভাবে ব্যবসা করতে চাইবে তাকে এবং যে ব্যক্তি মাদক ব্যবসায়ীকে মাদক সহ প্রশাসনের কাছে ধরিয়ে দিবে ঐ সাহসী ব্যক্তিকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণা দেয়া হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়। আর এই পুরষ্কার দেয়া হবে তাহিয়া একাডেমির পক্ষ থেকে।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার ফহেপুর ইউনিয়নের সাতগাও বাজারে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতা মূলক আলোচনা সভা এই ঘোষণা দেন তাহিয়া একাডেমির পরিচালক সাংবাদিক শফিউল আলম।
তাহিয়া একাডেমির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ।
তাহিয়া একাডেমির পরিচালক সাংবাদিক শফিউল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ।
এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রবীণ পল্লিচিকিৎসক জামাল হোসেন, মুস্তক আহমদ, মাফিজুর রহমান মাফিজ, এস আই জামাল উদ্দিন, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শাহ নেছার আহমদ প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য বক্তিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
তাহিয়া একাডেমির পরিচালক সাংবাদিক শফিউল আলম জানান, যুব সমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণের জন্য এ উদ্যোগ নিয়েছি এরপরও যদি মাদক ব্যবসায়ীরা যুব সমাজ ধ্বংসের পথ থেকে ফিরে আস আর নিজেরাও সৎভাবে জীবনযাপন করে। ইতিমধ্যে এক ব্যক্তি মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সাভাবিক জীবনমান সহ সৎভাবে ব্যবসা করছে।







