মোড়াকরি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান ফয়সল মোল্লা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোড়াকরি ইউনিয়ন পরিষদের দুইবারের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় আবুল কাশেম মোল্লা ফয়সল বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য, আর এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মোড়াকরি ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও উন্নত সমাজ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।
দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান হিসেবে আবুল কাশেম মোল্লা ফয়সল মোড়াকরি ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে তিনি মোড়াকরি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তাঁদের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।







