মধ্যনগরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা খাদ্যগুদামে ২০২৬ অর্থ বছরের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে মধ্যনগর খাদ্যগুদাম প্রাঙ্গণে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন শাহীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক কর্মকর্তা শফিকুল ইসলাম, এলএসডি কর্মকর্তা মো. আব্দুল হক,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ,যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মমিনুল হক বেনু প্রমুখ।
উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল হক বলেন,’ চলতি মৌসুমে আমরা ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৪০০ টন ধান সংগ্রহ করব।’







