মনির ইসলাম হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার
শ্রীমঙ্গল থানার ভূনবীর গ্রামের মনির ইসলাম হত্যা মামলার এজাহার নামীয় তিন জন আসামীকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়। গ্রেফতারের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, মোঃ মিরাজ ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের সাথে সাথে আসামীদের গ্রেফতার করার জন্য আমরা বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করি। এজাহার নামীয় ৪ নং আসামী সমসের আলী, ৬নং আসামী আনোয়ার হোসেন, ৭ নং আসামী জগদীশ দাস কে গ্রেফতার করতে সক্ষম হই। তাদেরকে গ্রেফতার করে থানা হেফাজতে এনে ব্যপক জিজ্ঞাসাবাদের পর হত্যার সাথে এজাহার নামীয় প্রত্যেকে আসামীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মামলার আসামীদের বিষয়ে ভূনবীর বাজারের ব্যবসায়ী রফিক মিয়া জানান যে ঘটনার দিন তাদের আর্তচিৎকার শুনে আমিও সেখানে উপস্থিত হই কিন্তু সেখানে পার্থ শক্তি পাল ছিলনা তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আসামি করা হয়েছে।







