নেতাকর্মী, সমর্থকদের ভালবাসায় সিক্ত বিজয়ী কামরুল
সুনামগঞ্জ-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসায় সিক্ত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাড়িতে নেতাকর্মী ও সমর্থরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়।
সকাল থেকে নির্বাচনী এলাকা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আসেন তার বাড়িতে।
এসময় কামরুজ্জামান কামরুল আগতদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কামরুল। আমি আপনাদের কাছে সব সময় কামরুল হয়েই থাকবো, এমপি হয়ে না। কারন আমি আপনাদের তৈরি, আপনারা আমাকে আজকেই এই স্থানে এনেছেন। আপনারা ভাল থাকেন আর চাওয়া পাওয়া গুলো বাস্তবায়নের চেষ্টা করবো আগামী দিনগুলোতে। তিনি বলেন, নির্বাচনী এলাকার উন্নয়নে আপনাদের সাথে নিয়ে কাজ করবো আর পিছিয়ে থাকতে হবে না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এই দেশে উন্নয়নের রোল মডেল হবে। আর সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন করা হবে।







