নির্বাচনের দ্বিতীয় দিনেই মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৌলভীবাজার জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
নতুন এই কমিটিতে মোহাম্মদ জাকারিয়াকে সভাপতি এবং আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী ৩ (তিন) বছরের জন্য এই নতুন কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরবর্তী দ্বিতীয় দিনের মাথায়ই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে হঠাৎ এই নতুন কমিটি ঘোষণা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে।






