নির্বাচনের মধ্য দিয়ে দুই দশক পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি
নানা জটিলতা কাটিয়ে দীর্ঘ দুই দশক পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ধারাবহরস্থ প্রেসক্লাব ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৬ জন প্রার্থী। মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে সভাপতি পদে এনামুল হক এনাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমদ পেয়েছেন ৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলওয়ার হোসেন মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল মামুন পেয়েছেন ৩১ ভোট। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাজু মিয়া পেয়েছেন ৩৯ ভোট। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন পেয়েছেন ৩৮ ভোট। প্রচার সম্পাদক পদে ফাহিম আহমদ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির আহমদ পেয়েছেন ২৮ ভোট। প্রকাশনা সম্পাদক পদে সাকেল উদ্দিন ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইম ইবনে আব্বাস পেয়েছেন ৩৯ ভোট। দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে রুবেল আহমদ তালুকদার ও রিমন আহমদ উভয়েই ২৩ ভোট পেয়েছেন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সামিল হোসেন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবের আহমদ পেয়েছেন ৩৩ ভোট। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সালমান কাদের দিপু ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাবেদ মাহবুব পেয়েছেন ২২ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ ৪৭ ভোট, বাবর জোয়ারদার ৪৪ ভোট, মাহদী রহমান ৩৮ ভোট এবং এম. আব্দুল জলিল ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক ও লেখক আনোয়ার শাজাহান, সাংবাদিক আব্দুল আহাদ, আবুল কালাম ও শহীদুর রহমান সুহেদ।
এ ছাড়াও নির্বাচন কমিশনের সহযোগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রোমান আহমদ নোশাদ, মনসুর হোসেন মুন্না, দেলওয়ার হোসেন মান্না, নজরুল ইসলাম ও মেহেদী হাসান।
এর আগে, নির্বাচন চলাকালে দুপুর ২টার দিকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন।







