নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থির রাখার দাবী
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে (২১ ফেব্রুয়ারী) শনিবার বিকাল ২.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৭ম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বাংলা সংস্কৃতিকে সর্ব-জায়গায় শতভাগ ব্যবহার এবং বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহবান জানানো হয়। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন দাম উঠানামা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ। যেদেশে প্রতিদিন প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সবসময়ই উঠানামা করে। অনেক পণ্যের মূল্য সকালে একদাম, বিকালে আরেক দাম ও রাতে অন্যদামে একই পণ্য বিক্রয় করা হয়। আমরা সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে খুবই হতাশায় ভুগছি। আমাদের আয় একটি নির্দিষ্ট অবস্থানে চলমান। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়মিত উর্ধ্বমুখী থাকায় আমাদেরকে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্য স্থির রাখার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আমরা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেনীর জনগণকে সহনীয় পর্যায়ের চলার ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান। পাশাপাশি সরকার কর্তৃক প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করারও দাবী জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদের পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ৭ম সাপ্তাহিক সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ জালাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-দপ্তর সম্পাদক জামাল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ফরিদ আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ আসাদুল হক আসাদ ও স্বাধীন চৌধুরী।






