নবীগঞ্জে যৌথ অভিযানে জুয়ার বোর্ড বানচাল: পালালো জুয়াড়িরা
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় জুয়ার আড্ডায় যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও নবীগঞ্জ থানা পুলিশ। রবিবার রাতে অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জুয়ার বোট আড্ডা থেকে সকল জুয়াড়ি পালিয়ে যায়। এসময় জুয়ার আলামতের জিনিস পাওয়া যায়। এলাকায় জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এবং সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আউশকান্দি এলাকার একটি গোপন আস্তানায় জুয়ার বোর্ড বসিয়ে অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল একদল জুয়াড়ি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও নবীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে সেখানে এক ঝটিকা অভিযান চালায়। প্রশাসনের অবস্থান টের পেয়ে জুয়াড়িরা তড়িঘড়ি করে এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে আড্ডাটি গুটিয়ে দেয় পুলিশ ও প্রশাসন।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ জানান, জুয়া ও মাদকের মতো সামাজিক ব্যাধি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
তারা আরও জানান, এই নিয়মিত অভিযানগুলো শুধু অপরাধ দমনের জন্যই নয়, বরং স্থানীয় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করাও এর অন্যতম উদ্দেশ্য। অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার এবং অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়







